জাতীয় শিক্ষা দিবসে চান্দগাঁও থানা ছাত্রলীগের শিক্ষা সামগ্রী বিতরণ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে চান্দগাঁও থানা ছাত্রলীগ। সংগঠনের সভাপতি মো. নূরুন নবী

2023-09-17T13:46:35+00:00
2023-09-17T13:46:35+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
জাতীয় শিক্ষা দিবসে চান্দগাঁও থানা ছাত্রলীগের শিক্ষা সামগ্রী বিতরণ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১:৪৬ পিএম   (ভিজিট : ৪২৮)
X

জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে চান্দগাঁও থানা ছাত্রলীগ। সংগঠনের সভাপতি মো. নূরুন নবী সাহেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল আলম শহিদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ড্যাফোডিল পাবলিক স্কুল এর সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবস আজ ১৭-ই সেপ্টেম্বর। ১৯৬২ সালে এই দিনে পাকিস্তানী শাসন-শোসণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিওল্লাহ, গোলাম মোস্তফা ও বাবলু সহ নাম অজানা অনেকেই। তাদের সরণে এই দিনকে শিক্ষা দিবস উপলক্ষে পালন করা হয়। বক্তারা আরো বলেন শিক্ষার্থীদের সকল প্রকার জঙ্গি, মৌলবাদ এবং মাদক থেকে নিজেকে দূরে রেখে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার অনুরোধ জানান।

এতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা গুলজার বেগম, সহকারী শিক্ষিকা কামরুন্নাহার এবং চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা নঈম উদ্দীন হাসান বিজয়, মো. পিপলু, আজাদ হোসেন, মো. আবদুল্লাহ ফয়সাল, রানা দাশ, মোবারক মুক্তাদির, মাহি ফয়সাল, মিজানুর রহমান, রাকিব, ইমন, রুমান, সাইমন, মারুফ, জিসান, সিমন, নওশাদ, এজাজ, রাসিফ প্রমুখ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy