ডিমলায় দৈনিক যুগের আলো’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নানা আয়োজনের মধ্যে দিয়ে নীলফামারীর ডিমলায় উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত দৈনিক যুগের আলো’র পত্রিকার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।রবিবার

2023-09-17T16:15:38+00:00
2023-09-17T16:15:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় দৈনিক যুগের আলো’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪:১৫ পিএম   (ভিজিট : ৪৮৮)
X


নানা আয়োজনের মধ্যে দিয়ে নীলফামারীর ডিমলায় উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত দৈনিক যুগের আলো’র পত্রিকার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।

রবিবার (১৭ই সেপ্টেম্বর) সকালে উপজেলার নাউতারা ইউনিয়ন পরিষদ হলরুমে যুগের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সানু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি।

অন্যান্যের মধ্যে ছিলেন- নাউতারা ইউনিয়ন পরিষদের সচিব সুভাষ চন্দ্র রায়, সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টু, বাসুদেব রায়, লাজু হোসেন, বেলাল হোসেন, বকুল রানা সহ অত্র ইউনিয়ন পরিষদের ইউ.পি সদস্যগণ উপস্থিত ছিলেন। এরপর কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এ সময় বক্তাগণ বলেন দৈনিক যুগের আলো মানবতার পক্ষে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগের আলো’র ধারাাবাহিকতা অব্যাহত থাকুক। দৈনিক যুগের আলো’র দীর্ঘ পথচলা আরও গতিশীল ও চিরজীবী হোক, এই শুভ কামনা করেন।

বাবু/এ.এস





  বিষয়:   প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy