খুলনা বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে ২৩৪কোটি টাকার

সৈকত মো. সোহাগ, খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩লাখ ৫২৯জন শিক্ষার্থী ২৩৪কোটি ৯লাখ ৫২হাজার ২শ টাকার উপবৃত্তি পাচ্ছে। জনপ্রতি মাসে ১৫০টাকা

2023-09-17T17:03:15+00:00
2023-09-17T17:03:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনা বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে ২৩৪কোটি টাকার
সৈকত মো. সোহাগ, খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০৩ পিএম   (ভিজিট : ২৬৬)
X


খুলনা বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩লাখ ৫২৯জন শিক্ষার্থী ২৩৪কোটি ৯লাখ ৫২হাজার ২শ টাকার উপবৃত্তি পাচ্ছে। জনপ্রতি মাসে ১৫০টাকা করে বছরে ১৮০০টাকা দেয়া হচ্ছে। ৩মাস পর পর বছরে ৪বার জিটুপি (গভারমেন্ট টু পেমেন্ট) পদ্ধতিতে ইএফটি’র মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর মায়ের মোবাইলে এই টাকা প্রদান করা হয়।

সূত্র জানিয়েছেন, উপবৃত্তি প্রদানের জন্য সরকার একটি প্রকল্প গ্রহণ করে। প্রকল্পভূক্ত ৮২৪০টি বিদ্যালয়ের ১৩লাখ ৫২৯জন শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা দেয়া হচ্ছে। এর মধ্যে সুবিধাভোগী একক পরিবার রয়েছেন ১১,৫৪,১৪৪জন এবং একাধিক রয়েছেন ৬৯,৮৮১ জন রয়েছে।

খুলনা জেলায় প্রকল্পভূক্ত ১১৬০টি বিদ্যালয়ের ১৫৬১১২ জন শিক্ষার্থী ১৫৬১১২টি সুবিধাভোগী পরিবার এই অর্থিক সুবিধা পাচ্ছেন। বাগেরহাট জেলায় প্রকল্পভূক্ত ১১৮০টি বিদ্যালয়ের ১৩৩১৪০ জন শিক্ষার্থী ১২১৭১০টি সুবিধাভোগী পরিবার এই অর্থিক সুবিধা পাচ্ছেন।   সাতক্ষীরা জেলায় প্রকল্পভূক্ত ১১২২টি বিদ্যালয়ের ১৬৫৯২৬ জন শিক্ষার্থী ১৫৮৮৯২টি সুবিধাভোগী পরিবার এই অর্থিক সুবিধা পাচ্ছেন। যশোর জেলায় প্রকল্পভূক্ত ১২৯৯টি বিদ্যালয়ের ২৩২৮৪৫ জন শিক্ষার্থী ২১০৪৯২টি সুবিধাভোগী পরিবার এই অর্থিক সুবিধা পাচ্ছেন। ঝিনেদা জেলায় প্রকল্পভূক্ত ৯১১টি বিদ্যালয়ের ১৫১৩৮৮ জন শিক্ষার্থী ১৩৬১৩১টি সুবিধাভোগী পরিবার এই অর্থিক সুবিধা পাচ্ছেন। মাগুরা জেলায় প্রকল্পভূক্ত ৫০৩টি বিদ্যালয়ের ৭৪৬৩৩ জন শিক্ষার্থী ৭২১৩৯টি সুবিধাভোগী পরিবার এই অর্থিক সুবিধা পাচ্ছেন। কুষ্টিয়া জেলায় প্রকল্পভূক্ত ৮০৭টি বিদ্যালয়ের ১৬৭৮৬৬ জন শিক্ষার্থী ১৩৭৪৮০টি সুবিধাভোগী পরিবার এই অর্থিক সুবিধা পাচ্ছেন। চুয়াডাঙ্গা জেলায় প্রকল্পভূক্ত ৪৪৯টি বিদ্যালয়ের ৯৯৩৫৯ জন শিক্ষার্থী ৯৪৯৫৩টি সুবিধাভোগী পরিবার এই অর্থিক সুবিধা পাচ্ছেন। নড়াইল জেলায় প্রকল্পভূক্ত ৪৯৯টি বিদ্যালয়ের ৭১৭৬৯ জন শিক্ষার্থী ৬৬৬১৫টি সুবিধাভোগী পরিবার এই অর্থিক সুবিধা পাচ্ছেন। এবং মেহেরপুর জেলায় প্রকল্পভূক্ত ৩১০টি বিদ্যালয়ের ৪৭৪৯১ জন শিক্ষার্থী ৪৭৪৯১টি সুবিধাভোগী পরিবার এই অর্থিক সুবিধা পাচ্ছেন।
বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার শুন্যে নামিয়ে আনার লক্ষে প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি প্রদান অব্যাহত রেখেছে।  
দারিদ্র  বৈষম্য হ্রাস ও জনগণের জীবনমান উন্নয়নের লক্ষে সরকার জাতীয় সুরক্ষা কৌশল গ্রহণ করে। বিদ্যালয়গামী শিশুরা এই কর্মসূচির সুবিধাভোগী। প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান ও স্কুল ফিডের ব্যবস্থা করা হয়েছে।

খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোসলেম উদ্দিন বলেন, জনপ্রতি প্রতিমাসে ১৫০টাকা হারে দেয়া হচ্ছে। ৩মাস পর পর জিটুপি (গভারমেন্ট টু পেমেন্ট) পদ্ধতিতে ইএফটি’র মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর মায়ের মোবাইলে এই টাকা প্রদান করা হয়। এই অর্থ পরিবারে সহায়তা  হিসেবে কাজ করছে। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুবিধা পাচ্ছে। কিন্ডারগার্টেন’র শিক্ষার্থীরা এর বাইরে রয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরাও উপবৃত্তি পাচ্ছেন। শিক্ষার্থীদের উন্নয়নে সরকার কাজ করছে।

বাবু/এ.এস





  বিষয়:   খুলনা  শিক্ষার্থী  উপবৃত্তি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy