প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩১ পিএম আপডেট: ১৭.০৯.২০২৩ ৫:৪৩ পিএম (ভিজিট : ২৬৫)

X
"সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার" এই প্রতিপাদ্যকে নিয়ে রাজবাড়ী বালিয়াকান্দিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস, জংগল ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বাবু/এ.এস