পরীক্ষা চলাকালে নকল পেয়েও ব্যবস্থা নেয়নি কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা

মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

সারাবাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাংলা-২ বিষয়ের এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষা চলাকালে নকল করার দায়ে দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া

2023-09-17T17:44:36+00:00
2023-09-17T17:44:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরীক্ষা চলাকালে নকল পেয়েও ব্যবস্থা নেয়নি কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪৪ পিএম   (ভিজিট : ৪৪০)
X

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাংলা-২ বিষয়ের এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষা চলাকালে নকল করার দায়ে দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জন্য অনুরোধ করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে কারিগরি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফারহানা শারমিন জেবির বিরুদ্ধে।

রোববার দুপুর ১২টায় রাঙ্গাবালী হাই/এ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কারিগরি কক্ষে এ ঘটনা ঘটে। ইত্যেমধ্যে এ বিষয়ে জেবিকে শোকজ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, পরীক্ষা সময়সূচি অনুযায়ী কারিগরি কেন্দ্রে দ্বাদশ শ্রেণির বাংলা-২ বিষয়ের পরীক্ষা চলছিল। এদিন নকল করে উত্তরপত্রে লেখার সময় ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের দ্বাদশ শ্রেণির দুই পরীক্ষার্থীর উত্তরপত্র নিয়ে যায় ভিজিলেন্স টিমের সদস্য এসএম শাহাদাত হোসেন। পরে দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করা হলেও তিনি কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এরপরে কক্ষের মধ্যে ওই দুই পরীক্ষার্থীর উপর চড়াও হন তিনি।

উত্তরপত্র নেয়ার ১০ মিনিট পরে নকল (কপি) রেখে পুনঃরায় পরীক্ষা দেয়ার জন্য পরীক্ষার্থীদ্বয়কে উত্তরপত্র ফিরিয়ে দেয় ভারপ্রাপ্ত কর্মকর্তা জেবি। আর এ ধরনের ঘটনায় ব্যবস্থা না নেওয়ায় পরীক্ষা কেন্দ্র পরিচালনা নিয়ে প্রশ্ন রয়েছে।

কারিগরি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফারহানা শারমিন জেবি বলেন, ‘ভিজিলেন্স টিমের সদস্য পেপার নিয়ে দিছে। আমি নিয়ে ১০ মিনিট পরে দিছি। এরআগে ৭ মিনিট ছিল। আজকের বিষয়ের সাথে ওই নকলের মিল নেই।’

ভিজিলেন্স টিমের সদস্য ও উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. এসএম শাহাদাত হোসেন জানান, ‘আমি হাতেনাতে নকল ধরার পরে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে কাগজপত্র বুঝিয়ে দিয়েছি। এবং ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছি।’

এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) কেন্দ্রের দায়িত্বরত ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রিপন খন্দকার বলেন, ‘যেহেতু সে ব্যবস্থা নেয়নি, এটি তার ব্যর্থতা।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন,‘ ইতোমধ্যে তাকে শোকজ করা হয়েছে। জবাবের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy