শ্রীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে গৃহবধূ সুমাইয়া আক্তারের (১৯) ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল

2023-09-17T17:48:46+00:00
2023-09-17T17:48:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪৮ পিএম   (ভিজিট : ২১০)
X


গাজীপুরের শ্রীপুরে গৃহবধূ সুমাইয়া আক্তারের (১৯) ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের সাদিকুল ইসলামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুমাইয়া উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মজিবুর হোসেনের মেয়ে।

নিহতের চাচা শ্বশুর আমির হোসেন জানান, সকালে গৃহবধূর স্বামী সাদিকুল ইসলাম কর্মস্থলে চলে যায়। স্বামী কাজে বের হওয়ার সাথে সাথে ওই গৃহবধূর শাশুড়ি তার মেয়ের বাড়ি চলে যায়। বাড়ির প্রধান ফটকে তালাবদ্ধ থাকায় সন্দেহ হলে তালা ভেঙে ঘর থেকে ফাঁসিতে ঝোলানো সুমাইয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

নিহতের স্বামী সাদিকুল ইসলাম বলেন, আজ সকালে আমি কাজে চলে যাওয়ার দেড় ঘণ্টা পর জানতে পারি আমার স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। কাজে যাওয়ার আগে স্ত্রীর সাথে আমার সামান্য কথা-কাটাকাটি হয়েছিল। রাগে ক্ষোভে অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফুরকান আলী খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy