নীলফামারী বিজিবি’র অভিযানে ১৯ কেজি স্বর্ণসহ আটক ১

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

ভারতে পাচারকালে ১৯ কেজি স্বর্ণসহ মোহাম্মদ জুয়েল (৩২) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল

2023-09-17T18:26:07+00:00
2023-09-17T18:26:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারী বিজিবি’র অভিযানে ১৯ কেজি স্বর্ণসহ আটক ১
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২৬ পিএম   (ভিজিট : ২৮২)
X


ভারতে পাচারকালে ১৯ কেজি স্বর্ণসহ মোহাম্মদ জুয়েল (৩২) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দল। উদ্ধার হওয়া স্বর্ণের দাম ১৫কোটি টাকারও বেশি।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া নয়টার দিকে পঞ্চগড় জেলা সদরের ঘাগড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ৫৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিমের নির্দেশনায়।

অভিযানে ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন ও নগদ ২৪হাজার ৬৯০টাকা জব্দ করা হয়। গ্রেফতার জুয়েল পঞ্চগড় জেলা সদরের হাড়িভাসা মধুপাড়া এলাকার আফসার আলীর ছেলে।

বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) এর কমান্ডার নায়েক সুবেদার ননী গোপাল পাল এর নেতৃত্বে প্রধান পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯টি স্বর্ণের বারসহ হাতে নাতে জুয়েলকে গ্রেফতার করা হয়।

৫৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া স্বর্ণসহ অন্যান্য সামগ্রীর মূল্য ১৫ কোটি ১২লাখ ৬১হাজার ৯৫৮টাকা।

এ ঘটনায় ঘাগড়া বর্ডার আউটপোস্ট পঞ্চগড় থানায় মামলা করে আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy