আখাউড়ায় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও তিনদিন ব্যাপী মেলা এবং

2023-09-17T19:42:20+00:00
2023-09-17T19:42:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪২ পিএম   (ভিজিট : ২৪৬)
X


প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও তিনদিন ব্যাপী মেলা এবং বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, মোগড়া ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান এম এ মতিন, উত্তর ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান মো. শাহজাহান, ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাফিকুল ইসলাম সাফিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু ও সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহআলম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy