ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ি চাপায় এক সিএনজিচালিত অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে।আজ রোববার (১৭ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার নাম

2023-09-17T20:53:25+00:00
2023-09-17T20:58:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫৩ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৩ ৮:৫৮ পিএম  (ভিজিট : ১৫২)
X


ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ি চাপায় এক সিএনজিচালিত অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার নাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মিজান (২৭) নাম জানা গেলেও তার পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনায় চালক সহ আরও দুইজন আহত হয়েছেন। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল কাদের বলেন, আখাউড়া উপজেলার ধরখার থেকে একটি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার সদরের উদ্দেশে ছেড়ে আসে। পথে অজ্ঞাত কোনো গাড়ী আটোরিকশাটিকে ধাক্কা দিলে তা খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

এসময় স্থানীয়রা অটোরিকশার চালকসহ আহত আরও দুইজনকে হাসপাতালে পাঠিয়েছে। তবে কোন গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিয়েছে তা জানা যায়নি। তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। হাসপাতালে গিয়ে আহতদের কাছ থেকে বিস্তারিত জেনে বলা যাবে এই দুর্ঘটনা কিভাবে ঘটেছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy