যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

জয়পুরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে এক প্রেস

2023-09-18T11:25:17+00:00
2023-09-18T11:25:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৫ এএম   (ভিজিট : ১২২)
X

জয়পুরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব। এর আগে ওই আসামিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিতে রোববার রাতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম আনারুল ইসলাম। তিনি সদর উপজেলার চকশ্যাম এলাকার ওহাব আলীর ছেলে।

র‍্যাব জানায়, ২০২১ সালের সালের ৫ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট শহরের পাঁচুরমোড় একটি বাসের কাউন্টার এলাকায় আনারুল ইসলামকে আটক করা হয়। তার কাছে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ ঘটনায় জয়পুরহাট সদর থানা পুলিশের পুলিশ পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। শুনানি শেষে গত ৫ সেপ্টেম্বর জয়পুরহাট আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দীন আসামির যাবজ্জীবর সাজা দেন। একই সঙ্গে আসামির ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন। রায় ঘোষণার সময় তাকে পলাতক দেখানো হয়েছিল।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল বলেন, রায় ঘোষণার সময় আনয়ারুল আদালতে উপস্থিত ছিলেন না। তাকে পলাতক দেখিয়ে বিচারক রায় ঘোষণা করেছিলেন। পরে পরোয়ানা জারি হলে পাঁচবিবির বাগজানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আইনগত ব্যবস্থা নিয়ে পাঁচবিবি থানায় হন্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy