প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২:২১ পিএম (ভিজিট : ১৩২)

X
দিনাজপুরের ঘোড়াঘাটে দরিদ্র নারীদের জন্য ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। প্রতি বস্তায় ৩০ কেজি হিসেবে ২ হাজার ৮৫০ কেজি চাল চাল জব্দ করা হয়।
১৭ সেপ্টেম্বর রোববার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের মঞ্জুরুল ইসলামের বাড়ি থেকে কালো বাজারে ক্রয় করা ভিডাব্লিউবি কর্মসুচির ৯৫ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় বাড়ির মালিক মঞ্জুরুল ইসলাম পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
সরকারি বরাদ্দ ভিডব্লিউবি কর্মসূচির চাল ইউনিয়ন পরিষদ থেকে বিতরণের পর কয়েক জন মিলে কিনে মঞ্জুরুল ইসলামের বাড়িতে মজুত করে রাখা হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ ওই বাড়িতে গিয়ে এর সত্যতা পান এবং চালের বস্তা জব্দ করে থানায় নিয়ে আসা হয়। স্থানীয়রা জানান, বেশির ভাগ উপকারভোগীরা চাল ৩৫-৩৬ টাকা কেজি দরে বিক্রি করে দেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রফিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কালো বাজারে ক্রয় করা ভিডব্লিউবি কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। যা এক বস্তায় ৩০ কেজি হিসেবে ২ হাজার ৮৫০ কেজি চাল জব্দ করা হয়। এ ব্যাপারে তদন্ত করে দোষীদেরন বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাবু/জেএম