শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার রাতে সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত টগী গ্রিন

2023-09-18T12:29:40+00:00
2023-09-18T12:29:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২:২৯ পিএম   (ভিজিট : ১৭৪)
X

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার রাতে সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত টগী গ্রিন শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং লিমিটেডের ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. হারুনুর রশিদ (৩৮)। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। শিপইয়ার্ড সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় স্ক্র্যাপ জাহাজের ছাদ থেকে পড়ে ওই শ্রমিক গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, শিপ ইয়ার্ডে নিহত ব্যক্তির লাশ চট্টগ্রামের পাঁচলাইশ থানা থেকে ময়না তদ্বন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy