লালমনিরহাটে শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন
রকিবুল ইসলাম রুবেল, লালমনিরহাট
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৩:০৭ পিএম (ভিজিট : ২৮৯)

X
লালমনিরহাটে চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানব বন্ধন করেছে সাধারণ ব্যবসায়ী ও কর্মচারীরা। আজ সোমবার সকালে লালমনিরহাট গোসালা রোডে দোকানপাট বন্ধ করে এ মানববন্ধন করে তারা।
জানা যায়,লালমনিরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ২০ সেপ্টেম্বর থেকে কালেক্টরেট মাঠে শিল্প ও বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে মেলা আয়োজক কমিটি তরজোড় কার্যক্রম শুরু করেছে। এই মেলা বন্ধে ইতিপূর্বেও মানববন্ধন করেছে বিভিন্ন পেশার মানুষ।
মানববন্ধনে বক্তরা বলেন, এই মেলা বন্ধ করতে হবে। এমনিতেই করোনার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আবার এই মেলার জন্য আমাদের কোন বেচাকেনা হবে না। আমরা কর্মচারিদের নিয়ে পথে বসে পড়ব ।তাই প্রশাসনের কাছে মেলা বন্ধের দাবি জানাচ্ছি।
বাবু/জেএম