কেশবপুরে পাউবোর গাছ ও মাটি কেটে দখলের চেষ্টা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

কেশবপুরে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বুড়ুলি স্মুইচ গেটের

2023-09-18T15:17:51+00:00
2023-09-18T15:17:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেশবপুরে পাউবোর গাছ ও মাটি কেটে দখলের চেষ্টা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৩:১৭ পিএম   (ভিজিট : ১৪১)
X

কেশবপুরে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বুড়ুলি স্মুইচ গেটের পাশে পানি উন্নয়ন বোর্ডের ৩ একর ৮১ শতক জমি রয়েছে। 

ওই জমির অব্যহৃত ১৭ শতক দীর্ঘদিন লিজ নিয়ে হান্নান সরদার নামে এক ব্যক্তি বসবাসসহ দেখভাল করতেন।  ওই জমি নিজের দাবি করে দখলে নিতে একই গ্রামের মৃত নিমাই কুমার দাসের ছেলে অরুন কুমার দাস বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতে থাকে।

জমি দখলে নিতে অরুন কুমার দাস বিভিন্ন দপ্তরে অভিযোগ ও আদালতে মামলা করেও তার অনুকুলে রায় আনতে ব্যর্থ হয়েছে। এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের সহযোগিতা নিয়ে শনিবার অরুন কুমার দাস পানি উন্নয়ন বোর্ডর জমির উপর অর্ধ লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রি করা শুরু করে। এছাড়াও অপদার বাধ কেটে জমি দখলের চেষ্টা অব্যহত রেখেছে। বাধা দেয়ায় আব্দুল হান্নান সরদারকে বিভিন্নভাবে হুমকি প্রদান অব্যহত রেখেছে। 
বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানালো হলেও অজ্ঞাত কারণে তারা নিশ্চুপ রয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে কেশবপুর পানি উন্নয়ন বোর্ডর উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ হোসেন বলেন, বিষয়টি এক্সচেঞ্জ স্যারকে জানিয়েছি, দ্রুত এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy