প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২০ পিএম (ভিজিট : ১৬৫)

X
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) উপজেলার সলংগা ইউনিয়নের নাইমুড়িতে বেলা সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রোপা আমন ধানের রিলে প্রযুক্তির মাঠ দিবসে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, সলংগা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
সলংগা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সলংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার প্রমুখ। এসময় মাঠ দিবসে কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।