ইউএনও কাঁচা বাজারে আসতেই কমে গেল ডিম আলু ও পেয়াজের দাম

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলায় কাচাঁবাজারে মনিটরিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ আসার সাথে সাথে কমে যায় আলুসহ পিয়াজ

2023-09-18T17:38:24+00:00
2023-09-18T17:40:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউএনও কাঁচা বাজারে আসতেই কমে গেল ডিম আলু ও পেয়াজের দাম
রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩৮ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৩ ৫:৪০ পিএম  (ভিজিট : ৩৪০)
X


নীলফামারীর ডোমার উপজেলায় কাচাঁবাজারে মনিটরিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ আসার সাথে সাথে কমে যায় আলুসহ পিয়াজ ও ডিমের দাম।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে উপজেলা শহরের কাচাঁবাজার ও আড়ৎ বাজারে মনিটরিং করা হয়েছে।

কাচাঁ বাজারের ক্রেতা হৃদয় চন্দ্র (৪৫) বলেন, আমি ডোমার কাচাঁবাজারে আলুর দাম করি। বিক্রেতা আমার কাছে ৪২ টাকা কেজি দাম চায়। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারে ঢুকলে বিক্রেতা ৪২টাকার পরিবর্তে আমার কাছে ৩৫টাকা কেজি দরে আলু বিক্রি করে।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলু, পেঁয়াজ ও ডিম বেশি দামে বিক্রি হওয়ার অভিযোগে ডোমার বাজারে মনিটরিং করা হয়। তবে মনিটরিংয়ের সময় বেশি দামে বিক্রি করছিল না ব্যবসায়ীরা। পরবর্তী সময়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, ক্রয়-বিক্রয় মূল্যের তালিকা না থাকায় মেসার্স রতন ভান্ডারের আড়ৎদার আব্দুল মালেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আল-আমীন রহমানসহ ডোমার থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিল। এরপর দুপুর আড়াইটার দিকে আলু সংরক্ষণাগার শাওন হিমাগারের কতৃপক্ষ ও পাইকারী ব্যবসায়ীদের নির্ধারিত দামে আলু ক্রয়-বিক্রয়ের জন্য সর্তক করা হয়েছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy