শ্রীমঙ্গলে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গলে ২০২৩-২০২৪ অর্থবছরে খরিফ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের

2023-09-19T15:06:28+00:00
2023-09-19T15:06:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৩:০৬ পিএম   (ভিজিট : ১৪৪)
X


শ্রীমঙ্গলে ২০২৩-২০২৪ অর্থবছরে খরিফ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

আজ (১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স হলে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দ্ত্ত, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম সেলিম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, ফার্টিলাইজার এসোসিয়েশন মৌলভীবাজার জেলা ইউনিটের সাধারন সম্পাদক অনুকুল চন্দ্র দাস প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত: অনুষ্ঠানে উপজেলার ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার ও ৫ কেজি মাসকলাই বীজ বিনামুল্যে বিতরন করা হয়।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy