গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান

বাসন (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর মহানগর এলাকার পালের মাঠ গ্রামে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। গাউকের অফিস থেকে খুব কাছাকাছি

2023-09-19T16:11:14+00:00
2023-09-19T16:18:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান
বাসন (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪:১১ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৩ ৪:১৮ পিএম  (ভিজিট : ৩২৩)
X

গাজীপুর মহানগর এলাকার পালের মাঠ গ্রামে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। গাউকের অফিস থেকে খুব কাছাকাছি মহাসড়কের  ১০ মিটারের মধ্যে থাকায় তিন তলা একটি ভবন উচ্ছেদ করা হয়েছে। ভবনের মালিককে বারবার নোটিশ প্রদান করলেও স্থাপনা সরিয়ে  ফেলতে ব্যত্যয় ঘটালে গাজীপুর  উন্নয়ন কর্তৃপক্ষ এ উচ্ছেদ পরিচালনা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাউকের সচিব বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসারে সুস্থ নগর পরিকল্পনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের আরও বলেন, সড়ক ও জনপথ আইনের মহাসড়ক থেকে ১০ মিটারের মধ্যে স্থাপনা থাকার কারণে তিনতলা ভবনটি উচ্ছেদ করা হয়েছে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের এটি প্রথম উচ্ছেদ। এ উচ্ছেদ  দিয়ে গাজীপুরবাসীকে আমরা বলতে চাই,  সুস্থ নগর পরিকল্পনায় সহযোগিতা করুন ও অবৈধ স্থাপনা সরিয়ে ফেলুন।

সড়ক ও জনপথ থেকে জানানো হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সুস্থ নগর পরিকল্পনায় গাজীপুর সড়ক ও জনপথ বিভাগ সার্বিক সহযোগিতা করবে। অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করার জন্য গাজীপুর উন্নয়ন  কর্তৃপক্ষ সহযোগিতা নিয়ে অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আমরা প্রস্তুত।  এবং গাউকের সমস্ত উচ্ছেদে গাজীপুর সড়ক ও জনপথ  নির্বিঘ্নে রোড ম্যাপ দেবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy