এজেন্ট ব্যাংক থেকে ৯ লাখ টাকা চুরি

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া

সারাবাংলা

ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিসের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। আজ মঙ্গলবার

2023-09-19T17:02:38+00:00
2023-09-19T17:02:38+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ইসলামি ব্যাংক
এজেন্ট ব্যাংক থেকে ৯ লাখ টাকা চুরি
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০২ পিএম   (ভিজিট : ১৬৯)
X

ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিসের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। আজ  মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালিকচ্ছ বাজারে অফিস খোলার পর বিষয়টি নজরে আসে। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, উপজেলার কালিকচ্ছ বাজারে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের একটি শাখা রয়েছে। শাখাটি পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আনসার নামে এক ব্যক্তি। তিনি ব্যাংকিংয়ের শাখাটি সোমবার রাতে বন্ধ করে বাড়িতে যান। সকালে এসে দেখেন অফিসে জানালার গ্রিল কাটা। ভেতরে রক্ষিত সিন্দুকটি ভেঙে সেখানে থাকা ৯ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো এই ঘটনায় কেউ লিখিত অভিযোগ বা সাধারণ ডায়রি করেননি। আমরা ঘটনাটির তদন্ত শুরু করেছি। এই ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy