মাদক মামলায় রাজবাড়ীতে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ কবির হোসেন, রাজবাড়ী

সারাবাংলা

মাদক মামলায় মোঃ হাসান গাজী (৩২) নামে এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে

2023-09-19T17:20:59+00:00
2023-09-19T17:20:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদক মামলায় রাজবাড়ীতে একজনের যাবজ্জীবন কারাদণ্ড
মোঃ কবির হোসেন, রাজবাড়ী
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২০ পিএম   (ভিজিট : ৩৯৩)
X

মাদক মামলায় মোঃ হাসান গাজী (৩২) নামে এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছে আদালত। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জা ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিলের ৩(খ) ধারায় এ রায় প্রদান করেন।  যার দায়রা মামলা নং- ২৬৯/২০১২ এবং জি আর মামলা নং - ৭৪/২০১২ । দণ্ডপ্রাপ্ত মোঃ হাসান গাজী সাতক্ষীরা জেলার  ঘোষ্পাড়া কলোনী এলাকার মৃত নুর আলী গাজীর ছেলে। রায় ঘোষনার সময় আসামী হাসান গাজী অনুপস্থিত ছিলেন। 

সূত্রে জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানাধীন শ্রী দাস দত্তের পাড়া নির্মল কুন্ডুর বাড়ীর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকাগামী পরিবহন চেকিং ডিউটি কালে গত ২৫শে এপ্রিল ২০১২ তারিখে পৌনে একটার সময় এস আই মোঃ আতাউর রহমান সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-খুলনা মহাসড়কের পশ্চিম পাশের ফুটপাত দিয়ে মোঃ হাসান গাজীকে দ্রুত গতিতে হেটে গোয়ালন্দ বাজারের দিকে যাবার সময় তার তার গতিবিধি সন্দেহ জনক মনে হলে সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় তাকে ধরে জিজ্ঞাসাবাদের পর তার সাথে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর থেকে ৩০ বোতল ফেন্সিডিল সহ মোঃ হাসান গাজীকে গ্রেফতার করেন। 

এ ঘটনায় গোয়ালন্দ থানায় হাসান গাজীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিলের ৩(খ) ধারায় একটি মামলা দায়ের করেন । গোয়ালন্দ ঘাট থানার মামলা নং- ১৬।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy