শান্তিপূর্ণভাবে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনের লক্ষ্যে মতনিবিময় সভা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সিএমপি কমিশনারের সাথে মতবিনিনয় সভা অনুষ্ঠিত হয়েছে ৷মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর

2023-09-19T17:36:00+00:00
2023-09-19T18:00:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তিপূর্ণভাবে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনের লক্ষ্যে মতনিবিময় সভা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১০৯)
X

আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সিএমপি কমিশনারের সাথে মতবিনিনয় সভা অনুষ্ঠিত হয়েছে ৷ 
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনস্থ সিএমপির সম্মেলন কক্ষে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে একই সাথে সার্বিক আয়োজনকে শান্তিপূর্ণ ও নিরাপদ করার বিষয়ে আলোচনা হয়। এসময় সিএমপি কমিশনার এই বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন একই সাথে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতনিবিময় সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ সহ পুলিশের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ ও চট্টগ্রামের পবিত্র মিলাদুন্নবী (স) উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy