৬০ শতাংশ ছাড়ে মিলবে কক্সবাজার হোটেলে রুম

মহিউদ্দিন মাহী, কক্সবাজার

সারাবাংলা

পর্যটন দিবস মানেই সমুদ্র রানী কক্সবাজারের কথা। প্রতি বছর দিবস উপলক্ষে নানান আয়োজন করে থাকে কক্সবাজারে। এবারের বিশ্ব

2023-09-19T17:47:57+00:00
2023-09-19T18:04:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৬০ শতাংশ ছাড়ে মিলবে কক্সবাজার হোটেলে রুম
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে কাল সন্ধ্যায় থিম সং, সৈকত পরিচ্ছতা অভিযান
মহিউদ্দিন মাহী, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪৭ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৩ ৬:০৪ পিএম  (ভিজিট : ৪৩৬)
X

পর্যটন দিবস মানেই সমুদ্র রানী কক্সবাজারের কথা। প্রতি বছর দিবস উপলক্ষে নানান আয়োজন করে থাকে কক্সবাজারে। এবারের বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী (২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর) পর্যটন উৎসব আয়োজন করছে কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটি। উৎসব চলাকালীন কক্সবাজারের সব হোটেল-মোটেলে ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। উৎসব চলাকালীন সময়ে সব রেস্তোরাঁয় খাবারের ওপর ১৫ শতাংশ ছাড়, সব বাস ভাড়ায় ২০ শতাংশ পর্যন্ত ছাড়, হেলিকপ্টার জয় রাইডে ১০ শতাংশ ছাড়, টিউব ভাড়ায় ৩০ শতাংশ পর্যন্ত ছাড়, কিটকট চেয়ার ভাড়ায় ৩৩ শতাংশ, ফটোগ্রাফারের মাধ্যমে ছবি তোলা প্রতি কপি ২ টাকা, প্যারাসেইলিং রাইড এ ৩০ শতাংশ পর্যন্ত ছাড়, জেটস্কি/বিচ বাইক রাইড এ ৩৩ শতাংশ ছাড়, চাঁদের গাড়ি ভাড়ায় বিশেষ ছাড়, লকার ভাড়ায় ৫০ শতাংশ ছাড়, গাড়ি পার্কিংয়ে ৫০ শতাংশ ছাড়, বিমান ভাড়ায় বিশেষ ছাড়, ফান গেমে ৫০ শতাংশ ছাড়, বিনামূল্যে সার্কাস শো।

কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, মেলায় পর্যটন বিষয়ক রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, ঘুড়ি উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানগেম, ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক উৎসব, ফানুস উৎসব, ম্যাজিক শো, আতশবাজি, ডিজে শো ও কনসার্ট। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় মানের তারকা শিল্পীরা অংশ নেবেন। আর মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোতে কক্সবাজারের পর্যটন খাত সংশ্লিষ্ট জিনিসপত্র তুলে ধরা হবে। একই সঙ্গে থাকবে আচার, শুঁটকি ও পিঠাসহ হরেক রকমের আয়োজন। আমরা এই আয়োজনের মাধ্যমে কক্সবাজারকে পৃথিবীর বুকে পরিচিত করতে চাই। ইতোমধ্যে মেলা উপলক্ষ্যে হোটেলের ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। শুধু হোটেল নয় পর্যটক সংশ্লিষ্ট যা আছে সবকিছুতে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে, সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উন্মোচন হবে থিম সং। আর কাল ২১ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিনই সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী চলবে সৈকত এলাকা পরিচ্ছন্নতার অভিযান। আর আগামী ২৫ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।

জেলা প্রশাসন বলছে, ২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় সৈকতের লাবনী পয়েন্ট থেকে শুরু হয়ে সুগন্ধা পয়েন্ট ঘুরে পুনরায় লাবনী পয়েন্ট পর্যন্ত থাকছে বর্ণাঢ্য র‌্যালি। এরপর সকাল সাড়ে ৯টায় উদ্বোধন করা হবে পর্যটন মেলা ও বিচ কার্নিভাল। সকাল ৯টা ৪০ মিনিটে থাকছে বৃক্ষরোপণ ও আলোচনা সভা। আর বেলা সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিএ ঘাট থেকে মহেশখালী জেটি পর্যন্ত চলবে নৌ র‌্যালি। আর প্রতিদিন বিকেল ৩টায় বিনামূল্যে চলবে সার্কাস প্রদর্শনী। বিকেল সাড়ে ৪টায় বিচ বাইক র‌্যালি, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপর ডিজে শো এবং আতশবাজি প্রদর্শনী।

ফেডারেশন অব ট্যুরিজম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ‘বিশ্ব পর্যটন দিবসকে উপলক্ষ্যে আমাদের সংগঠনের আওতাধীন একশ হোটেল রিসোর্ট রয়েছে। মেলা উপলক্ষ্যে প্রতিটি হোটেল রিসোর্ট ৬০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে ৭০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে বিশেষ ছাড়ে এসি/নন-এসি রুম ভাড়া পাবে। কেউ যদি এটি না মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কটোর হুঁশিয়ারি দেন তিনি।

কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম বলেন, মেলা উপলক্ষ্যে আমাদের সমিতির যেসব খাবার দোকান রয়েছে তাদের বলে দেওয়া হয়েছে মেলা চলাকালীন তারা পর্যটকদের যেন ১৫ শতাংশ ছাড় দেবে। একই সাথে হোটেল-মোটেলেও ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy