কেন্দুয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবসের সমাপনী অনুষ্ঠান

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা-২০২৩ এর পুরষ্কার বিতরণী, সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার

2023-09-19T17:58:21+00:00
2023-09-19T17:58:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবসের সমাপনী অনুষ্ঠান
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৫৮ পিএম   (ভিজিট : ১৩৬)
X

নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা-২০২৩ এর পুরষ্কার বিতরণী, সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনে সাংস্কৃতিক, পুরষ্কার ও সমাপনী অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম। উন্নয়ন মেলায় উপস্থিত ৪১টি ষ্টলকেই সান্তনা পুরষ্কার দেন মেলা কর্তৃপক্ষ। 

কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ভূঁইয়া। 

এসময় ইউপি চেয়ারম্যান মো. জাকির আলম ভূঞা, মো. কামরুজ্জামান সোহাগ, শহিদুল ইসলাম কল্যান, মো. ইসলাম উদ্দিন, এনামুল কবীর খান, মো. লুৎফর রহমান, মো. ফজলুর রহমান, এড. সারোয়ার জাহান কাওসার, মাহবুব আলম বাবুল, আব্দুস ছালাম বাঙ্গালী, কেন্দুয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনসহ সুধীজন উপস্থিত ছিলেন। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy