প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৬:১৩ পিএম (ভিজিট : ২৫৩)

X
নড়াইলের লোহাগড়া উপজেলায় এবছর এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৪২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, নবগঙ্গা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. মোশারেফ মোল্যা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, নিরাপদ সড়কের চেয়ারম্যান ও সাংবাদিক সৈয়দ খায়রুল আলম প্রমুখ।
এছাড়াও কৃতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম