‘সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে’

বি এ রায়হান, টঙ্গী (গাজীপুর)

সারাবাংলা

বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এক দফা আন্দোলনের অর্থ জনগণের ভোটাধিকার। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু

2023-09-19T19:05:31+00:00
2023-09-19T19:05:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গয়েশ্বর চন্দ্র রায় বললেন
‘সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে’
বি এ রায়হান, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০৫ পিএম   (ভিজিট : ২২৩)
X

বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এক দফা আন্দোলনের অর্থ জনগণের ভোটাধিকার। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। 

এই অবৈধ সংসদ বিলুপ্ত করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। কারণ শেখ হাসিনাকে মানুষ বিশ্বাস করে না। অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবি আদায়ের লক্ষ্যে টঙ্গীতে বিএনপি সমাবেশে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন তিনি। 

মঙ্গলবার দুপুর আড়াইটায় কলেজগেট এলাকায় এ সমাবেশের আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 
গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহি কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি জাতীয় নির্বাহি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিকদল কেন্দ্রীয় কমিটি কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুর হক মিলন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু প্রমুখ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy