মানিকগঞ্জে ৬৭টি হারানো মোবাইল উদ্ধার

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ

সারাবাংলা

১৭ দিনে ৬৭টি হারানো মোবাইল উদ্ধার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ। মঙ্গরবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ পুলিশ

2023-09-19T20:27:59+00:00
2023-09-19T20:27:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে ৬৭টি হারানো মোবাইল উদ্ধার
আমিনুল ইসলাম, মানিকগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২৭ পিএম   (ভিজিট : ২৫৬)
X

১৭ দিনে ৬৭টি হারানো মোবাইল উদ্ধার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ। মঙ্গরবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান (পিপিএম-বার)।

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, মানিকগঞ্জ জেলা পুলিশ সর্বদা সাধারণ জনগণকে সব ধরনের আইনি সহযোগিতা প্রদানে বদ্ধ পরিকর তারই ফলশ্রুতিতে সম্প্রতি জেলা পুলিশ জিডি মূলে হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। 

ইতোমধ্যে মানিকগঞ্জ জেলা পুলিশের সদর, সিংগাইর, হরিরামপুর, শিবালয়, ঘিওর, দৌলতপুর এবং সাটুরিয়া থানা কর্তৃক মোট ৬৭টি হারানো মোবাইল উদ্ধার করা হয়েছে। গত ০১ সেপ্টেম্বর হতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার অভ্যন্তরে ও জেলার বাহিরে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় এই মোবাইলগুলি উদ্ধার করা হয়। এর মধ্যে সদর থানায় ৩০টি , সিংগাইরে ২৩টি, সাটুরিয়া ০১টি,  শিবালয় ০২টি, ঘিওর ০৬টি, দৌলতপুর ০৪টি, হরিরামপুর ০১টি হারানো মোবাইল উদ্ধার করা হয়েছে।

সকলের সহযোগিতায় এই উদ্যোগ চলমান থাকবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy