প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৮ এএম আপডেট: ২০.০৯.২০২৩ ১১:৫৭ এএম (ভিজিট : ৪৫৯)

X
রংপুর মেডিকেল কলেজের স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কমিটিতে সৎ যোগ্য ত্যাগী নেতাদেরকে নেতৃত্বে দেখতে চায় চিকিৎসকরা।
রংপুর মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৯ বছর পর গত ২৮ আগষ্ট রংপুর মেডিকেল কলেজে ডা: আবু রায়হান মোহাম্মদ সুজা-উদ-দৌলাকে আহবায়ক, ডা: জামাল উদ্দীন মিন্টু, ডা: মো. আব্দুল ওহাব, ডা: শাহজাদা পিন্টু, ডা: মো. সারওয়াত হোসেন চন্দন কে যুগ্ম আহবায়ক এবং ডা: সরকার মনিরুজ্জামান রিংকুকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি গঠন করে দেয় স্বাচিবের কেন্দ্রীয় কমিটি। গত ৬ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজের স্বাচিবের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা: জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডা: কামরুল হাসান মিলনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সম্মেলনে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের কয়েক শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন। সম্মেলনে কমিটি ঘোষনা না করেই যাচাই বছাই করে যোগ্য ব্যাক্তিদের নির্বাচিত ঘোষনা করা হবে জানান স্বাচিবের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
রংপুর মেডিকেল কলেজের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মেলন প্রস্তুতি সদস্য সচিব ডাঃ সরকার মনিরুজ্জামান রিংকু বলেন, সম্প্রতি কিছু অনলাইন পত্রিকা আমার বিরুদ্ধে সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াাট খবর প্রকাশ করে। তিনি আরো বলেন, আমি ছাত্র অবস্থা থেকেই বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম, আমি ১৯৯৮ সালে বঙ্গবন্ধু “শিশু কিশোর মেলা” এর যুগ্ম আহবায়ক, ১৯৯৮-১৯৯৯ সালে বাংলাদেশ ছাত্রলীগ হেলিপ্যাড হোস্টেল শাখার সহ সভাপতি, (২০০২-২০১০) সালে বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখার সহ সম্পাদক, (২০০৪-২০০৫) বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মেডিকেল কলেজ শাখার সাধারন সম্পাদক এর দায়িত্ব পালন করি। রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগ করার সময় জামাত বিএনপি ও শিবিরের হাতে নির্যাতিত হয়েছি । তিনি আরো বলেন, আমি স্বাধীনতা চিকিৎসক পরিষদ, রংপুর মেডিকেল কলেজ শাখার সাধারন সম্পাদক পদপ্রার্থী হওয়ায় আমার মা এবং আমার নামে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ভূয়া ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত খবরটি প্রকাশের মাধ্যমে একটি স্বার্থান্বেষী কুচক্রী দূর্নীতিবাজ মহল আমাকে ও আমার পরিবারকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার একটি ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছে।
সাবেক ছাত্র নেতা ও রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব বলেন, রংপুর মেডিকেল কলেজ দেশের ঐতিহ্যবাহি কলেজ এখানে স্বাচিবের নেতৃত্ব আসতে হলে তাকে হতে হবে ত্যাগী, সৎ দুর্নীতিমুক্ত সংগঠনের জন্য নিবেদিত প্রান। ডা. সরকার মনিরুজ্জামান রিংকু একজন সৎ ত্যাগী ও যোগ্য নেতা। সাধারণ চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজের স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায়।
রংপুর মেডিকেল কলেজের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মেলন প্রস্তুতি যুগ্ম আহবায়ক ডা: জামাল উদ্দীন মিন্টু বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে একজন আর একজনকে কাদাছোঁড়াছুড়ি দুঃখজনক। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।
বাবু/এ.এস