প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৩৮ পিএম (ভিজিট : ১১৪)

X
স্থানীয় সরকার দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, মডেল থানার ওসি মো. আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু প্রমুখ।
শেষে গৌরনদী পৌরসভাকে প্রথম, মাহিলাড়া ইউনিয়ন পরিষদকে দ্বিতীয় ও উপজেলা প্রকৌশল দপ্তরকে তৃতীয় ঘোষণা করে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাবু/জেএম