ধামরাইয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

সুমন আহমেদ, ধামরাই (ঢাকা)

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় কাইটামারা খালে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নান্নার ইউনিয়নের

2023-09-20T16:14:01+00:00
2023-09-20T16:14:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
সুমন আহমেদ, ধামরাই (ঢাকা)
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৪:১৪ পিএম   (ভিজিট : ৪২৪)
X

ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় কাইটামারা খালে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নান্নার ইউনিয়নের কালিদাস পট্টি এলাকার কাইটামারা খালের ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে অজ্ঞাত পরিচয় ওই যুবককে অন্য কোথাও নির্মমভাবে হত্যার পর রাতের আঁধারে কাইটা মারা খালের উজানে ফেলে দেয় বেশ কিছুদিন আগে। লাশটি  ভাসতে ভাসতে আসার পর এলাকাবাসী দেখতে পান।

বুধবার সকালে পোশাক শ্রমিকরা কর্মস্থলে যাওয়ার সময় খালের কালিদাস পট্টি এলাকায় অজ্ঞাত পরিচয়  যুবকের মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি তারা ধামরাই থানায় পুলিশকে অবহিত করেন।

ধামরাই থানার পুলিশ এ মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ধামরাই থানার উপর পুলিশ পরিদর্শক মোহাম্মদ  রাসেল হোসেন ফকির জানান, পোশাক শ্রমিকরা বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার পথিমধ্যে উক্ত স্থানে খুন হওয়া ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে ধামরাই থানায় পুলিশকে খবর দেয়া হয়। এ ব্যাপারে ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy