রাজবাড়ীতে অনুদানের চেক বিতরণ

মো. কবির হোসেন, রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা এবং জাতীয় সংসদ সদস্য’র

2023-09-20T17:13:23+00:00
2023-09-20T17:13:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে অনুদানের চেক বিতরণ
মো. কবির হোসেন, রাজবাড়ী
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৫:১৩ পিএম   (ভিজিট : ২৩৫)
X

রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা এবং জাতীয় সংসদ সদস্য’র ঐচ্ছিক তহবিল থেকে উপকারভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হলরুমে অনুদানের চেক বিতরণ করা হয়। 

রাজবাড়ী সদর উপজলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন এর সভাপতিত্বে উপকারভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল । এ সময় রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা সুলতানা, সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.খায়ের উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । 

এ সময় মোট ১৬৩ জন উপকার ভোগীদের হাতে অনুদানের চেক বিতরণ করেন অতিথিরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy