বরিশালে ডোবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়ি, আহত ২

জিহাদ রানা, বরিশাল ব্যুরো

সারাবাংলা

ফেনসিডিলবাহী প্রাইভেটকার ধরতে গিয়ে ডোবায় পড়ে গেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি পিকআপ। এ ঘটনায় আহত হয়েছেন মেহেদি হাসান

2023-09-20T17:41:18+00:00
2023-09-20T17:41:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে ডোবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়ি, আহত ২
জিহাদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪১ পিএম   (ভিজিট : ১০৫)
X

ফেনসিডিলবাহী প্রাইভেটকার ধরতে গিয়ে ডোবায় পড়ে গেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি পিকআপ। এ ঘটনায় আহত হয়েছেন মেহেদি হাসান (৩২) ও মো. সানি (২৬) নামের দুই সদস্য।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রুহিতার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধাওয়া খেয়ে ফেনসিডিলবাহী প্রাইভেটকার ফেলে পালিয়েছে মাদক কারবারিরা।

পরবর্তীতে বাকেরগঞ্জ থানা পুলিশ ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ করেছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান এসব বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের একটি দল ফেনসিডিলবাহী প্রাইভেটকার ধাওয়া করতে গিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।

ধাওয়া খেয়ে রাস্তার পাশে প্রাইভেটকার রেখে পালিয়ে যান কারবারিরা। পরে পুলিশ প্রাইভেটকারটি জব্দ করেন। প্রাইভেটকার থেকে পাঁচ কার্টুন থেকে প্রায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ে সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাকেরগঞ্জের বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অবস্থান নিয়ে একটি প্রাইভেটকারকে সিগনাল দেই। কিন্তু গাড়িটি সিগনাল অমান্য করে চলে যায়। তখন আমাদের গোয়েন্দা কার্যালয়ের পিকআপ নিয়ে দুই সদস্য সেই গাড়িটিকে ধাওয়া করে।

তখন পিকআপটি খাদে পড়ে তারা আহত হন। আর প্রাইভেটকারটি ফেলে চালক ও এর আরোহীরা পালিয়ে যান। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া প্রাইভেটকারের সূত্র ধরে মাদক কারবারিদের সন্ধান মিলবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy