প্রধান শিক্ষককে পেটালেন দুই সহকারী শিক্ষক

জিহাদ রানা, বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশাল নগরসংলগ্ন কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা ১টার

2023-09-20T17:53:55+00:00
2023-09-20T17:53:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রধান শিক্ষককে পেটালেন দুই সহকারী শিক্ষক
জিহাদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১১৮)
X

বরিশাল নগরসংলগ্ন কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা ১টার দিকে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তিনি জানান, ধর্মের শিক্ষক শহীদুল ইসলাম সাইফুল্লাহ ও শরীরচর্চার শিক্ষক মোকলেসুর রহমান তাঁকে মারধর করেছেন। শ্রেণিকক্ষে পাঠদানে না গিয়ে লাইব্রেরিতে আড্ডা দিতে নিষেধ করায় তাঁকে মারধর করা হয়।

প্রধান শিক্ষক জানান, বেলা ১টার দিকে সাইফুল্লাহ ও মোখলেসুর লাইব্রেরিতে আড্ডা দিচ্ছিলেন। তখন ক্লাস রুটিনে শহীদুল্লাহর সপ্তম শ্রেণির সামাজিক বিজ্ঞান বিষয়ের ক্লাস ছিল। তিনি (প্রধান শিক্ষক) সাইফুল্লাহকে ক্লাসটি নিতে বলেন। কিন্তু সাইফুল্লাহ অস্বীকার করায় দু’জনের মধ্যে তর্কাতর্কি হয়।

তিনি লাইব্রেরির বাইরে এলে সাইফুল্লাহ প্রধান শিক্ষকের মোবাইল ফোন কেড়ে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলেন। এ নিয়ে দু’জনের মধ্যে ধস্তাধস্তি হলে প্রধান শিক্ষককে টেনেহিঁচড়ে লাইব্রেরির মধ্যে নিয়ে তারা দু’জন মিলে মারধর করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy