প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৯ পিএম (ভিজিট : ৪৪২)

X
নড়াইলে মাদক মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। কারাদণ্ডপ্রাপ্ত মো. নয়ন শেখ নড়াইল সদর থানার মহিষখোলা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ও নয়ন বিশ্বাস নড়াইল কালিয়া থানার শুক্ত গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এসআই আমির সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন মহিষখোলা (পশ্চিমপাড়া) ও কালিয়া থানার শুক্তগ্রাম নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাবু/জেএম