প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৫ পিএম (ভিজিট : ২৬৩)

X
দিনদিন বাড়ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। এছাড়া বর্তমানে তালগাছের সংখ্যা একেবারেই কমে গেছে। এতে এক দিকে নষ্ট হচ্ছে গ্রামীণ ও প্রাকৃতিক সৌন্দর্য এবং স্বাভাবিক ভারসাম্য। অন্যদিকে বাড়ছে বজ্রপাতসহ নানা প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার ঝুঁকি।
প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ও বজ্রপাতের ঝুঁকি মোকাবেলায় সোনাগাজী চরদরবেশ ইউনিয়নে স্লুইস গেইট সংলগ্ন ক্রীড়া ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন স্পটে রোডে সাড়ে ৬শ তালের আঁটি রোপণ করা হয়েছে।
বুধবার বিকেলে ক্রীড়া ও যুব কল্যাণ পরিষদের সভাপতি মাঈন উদ্দিন লিটনের সভাপতিত্বে তালের আঁটি রোপণের উদ্বোধন করেন, চরদরবেশ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি উপ-সহকারী মোতাহের হোসেন রিপাত, বিশিষ্ট সমাজ সেবক খুরশিদ আলম, ডা. ফজলুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাঈন উদ্দিন লিটন বলেন, তালের চারা রোপনের পর তা পরিচর্যা দেখভালের ব্যবস্থাও করা হয়েছে।
বাবু/জেএম