পালিয়ে যাওয়ার সময় ৫৮ রোহিঙ্গাকে আটক করলো পুলিশ

মহিউদ্দিন মাহী, কক্সবাজার

সারাবাংলা

ক্যাম্প থেকে বেড়িয়ে কক্সবাজারের বিভিন্ন এলাকায় পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় গেলেও গতকাল

2023-09-20T19:17:36+00:00
2023-09-20T19:17:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পালিয়ে যাওয়ার সময় ৫৮ রোহিঙ্গাকে আটক করলো পুলিশ
মহিউদ্দিন মাহী, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১৭ পিএম   (ভিজিট : ২২৮)
X

ক্যাম্প থেকে বেড়িয়ে কক্সবাজারের বিভিন্ন এলাকায় পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় গেলেও গতকাল ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে কক্সবাজার জেলা পুলিশ। 

চট্টগ্রাম যাওয়ার পথে লিংরোডে বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকতা মোহাম্মদ নাসির উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র একটি টিম কক্সবাজার সদরস্থ লিংরোড সড়কে টেকনাফ- কক্সবাজার মুখি প্রতিটি গাড়ি তল্লাশি চালিয়ে অবৈধভাবে ক্যাম্প ছেড়ে পালিয়ে যাওয়া ৫৮ জন রোহিঙ্গা আটক করা হয়।

কক্সবাজার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বাংলাদেশ বুলেটিনকে জানান, শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। এভাবে পালাতে গিয়ে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ধরা পড়ছে তারা। কাজের সন্ধানে তারা ক্যাম্প থেকে বের হয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। পাশাপাশি প্রায় অশান্ত হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। ক্যাম্পে মাদক বিক্রি, টাকার ভাগ-বাটোয়ারা নিয়েও ঘটেছে অনেক মারামারি।

ডিবি পুলিশ জানায়, আটককৃত রোহিঙ্গারা বিভিন্ন কাজের সন্ধানে বের হয়েছিল। কাঁটাতারের বেড়া ও ক্যাম্পের অভ্যন্তরে এবং সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১০টি চেকপোস্ট ফাঁকি দিয়ে কিভাবে রোহিঙ্গারা দেশে ছড়িয়ে যাচ্ছে, এ বিষয়ে কঠোর নজরদারী করা হচ্ছে ।

আটককৃত রোহিঙ্গাদের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা পুলিশের মাধ্যমে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সিআইসির কাছে পাঠানোর ব্যবস্থা প্রতিক্রিয়াধীন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy