ঘাটাইলে বড় ডাক্তারদের মুখোমুখি ক্ষুদে ডাক্তাররা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগের তিনজন সহকারী পরিচালক আজ বুধবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উইজডম

2023-09-20T19:21:23+00:00
2023-09-20T19:21:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে বড় ডাক্তারদের মুখোমুখি ক্ষুদে ডাক্তাররা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২১ পিএম   (ভিজিট : ২১১)
X

সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগের তিনজন সহকারী পরিচালক আজ বুধবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উইজডম ভ্যালি স্কুলের ক্ষুদে ডাক্তার কার্যক্রম পরিদর্শন করেন। এর মাধ্যমে বড় ডাক্তারদের মুখোমুখি হন ক্ষুদে ডাক্তাররা।

পরিদর্শনকালে তারা ক্ষুদে ডাক্তার কার্যক্রমের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এ কার্যক্রমের মাধ্যমে শিশুরা কিভাবে নিজে স্বাস্থ্য সচেতন হয়ে অপরকে কিভাবে স্বাস্থ্য সচেতন করে তুলতে পারে সে বিষয়ে ধারণা প্রদান করেন। পরিদর্শনকালে তারা স্কুলের ক্ষুদের ডাক্তারদের বিভিন্ন কর্মকাণ্ডের খবর নেন। এ সময় স্কুলের প্রধান শিক্ষক পরিদর্শন দলকে বিগত দিনের ক্ষুদে ডাক্তার কার্যক্রমের সচিত্র বর্ণনা দেন।

পরিদর্শন দলে ছিলেন রোগ নিয়ন্ত্রণ বিভাগের সহকারী পরিচালক ডা. অনিন্দিতা শবনম কোরায়েশী, সহকারী পরিচালক (অর্থ) ডা. মো. সাইফুর রহমান খান, সহকারী পরিচালক ডা. নুরজাহান আরা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি কাজী রেজাউল হক সিজার, প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নাহার বাবলী, পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসাইন বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy