১৪ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে: মুখ্য সচিব

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

দেশের অন্যতম বৃহত শিল্পনগর হিসেবে একেবারে প্রস্তুত চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের এই

2023-09-20T19:21:19+00:00
2023-09-20T19:30:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রস্তুত মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর
১৪ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে: মুখ্য সচিব
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২১ পিএম  আপডেট: ২০.০৯.২০২৩ ৭:৩০ পিএম  (ভিজিট : ১৫৪)
X

দেশের অন্যতম বৃহত শিল্পনগর হিসেবে একেবারে প্রস্তুত চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের এই প্রকল্পটিতে ইতোমধ্যে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ শিল্প বিনিয়োগের যতগুলো সুযোগ-সুবিধা প্রয়োজন সবই নিশ্চিত করে বিনিয়োগের সুন্দর পরিবেশ নিশ্চিত সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে দেশ-বিদেশের ১৫২ শিল্পপ্রতিষ্ঠান বিনিয়োগে এসেছে এই শিল্পনগরে। 

বুধবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া পরিদর্শন করেন দেশের বৃহত এই শিল্প নগর৷ ঘুরে দেখেন শিল্প নগরীর বিভিন্ন কারখানা। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বিনিয়োগের যাবতীয় সব সুযোগ-সুবিধা নিয়ে পুরোপুরি প্রস্তুত মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। বর্তমানে পাঁচটি প্রতিষ্ঠান পণ্য উৎপাদন শুরু করেছে। আরও তিনটি প্রতিষ্ঠান আগামী বছর উৎপাদনে যাবে। এ শিল্পনগর পুরোপুরি চালু হলে ১৪ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।’
 
এসময় তোফাজ্জল হোসেন মিয়া আরো বলেন, ‘৩৩ হাজার ৮০০ একর ভূমির ওপর এ শিল্পনগর গড়ে তোলা হচ্ছে। এখানে একসময় ১৩৯টি পরিবার ছিল। এ শিল্প নগরী তৈরী করার সময় তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে ঘর করে দেবো। তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। এলাকার জনগণের পাশাপাশি শিল্পনগরের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে নতুন থানা প্রতিষ্ঠা করাসহ যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান ইউসুফ হারুন জানান, ইতোমধ্যে ওই শিল্পজোনে এশিয়ান পেইন্টস, নিপ্পন ম্যাকডোনান্ড স্টিল মিল ও সামুদাসহ পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। আরও তিন প্রতিষ্ঠান উৎপাদনে যাওয়ার উপেক্ষায় আছে।

এই শিল্প নগরীতে গার্মেন্টস, কৃষি-পণ্য, কৃষি প্রক্রিয়াকরণ যন্ত্র, সমন্বিত টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ, মোটরবাইক সংযোজন কারখানা, ফার্মাসিউটিক্যাল পণ্য, বিদ্যুৎ, খাদ্য ও পানীয়, পেইন্ট এবং রাসায়নিক, কাগজ, প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিং (অটো-পার্টস এবং সাইকেলসহ) এবং সোলার পার্ক স্থাপন করা হবে বলে জানান বেজা'র চেয়ারম্যান। 

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম,  রেঞ্জ ডিআইজি নূরেআলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এ কে এম শফিউল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy