তাড়াশে নামজারিতে অতিরিক্ত টাকা আদায়

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সারাদেশের মতো সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নে গোন্তা ভূমি অফিসে জমির খারিজ বা নামজারি করতে সরকার নির্ধারিত

2023-09-20T19:36:47+00:00
2023-09-20T19:36:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তাড়াশে নামজারিতে অতিরিক্ত টাকা আদায়
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩৬ পিএম   (ভিজিট : ২৩৫)
X

সারাদেশের মতো সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নে গোন্তা ভূমি অফিসে জমির খারিজ বা নামজারি করতে সরকার নির্ধারিত ফি ১১৭০ টাকা। অতচ নামজারি করতে ৩ থেকে ৬ হাজার টাকা নেন উপ- সহকারী ভূমি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ খান। তার এমন কাণ্ডে ভোগান্তিতে সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার গোন্তা ভূমি অফিসের কার্যক্রম। কারণ এই ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী ভূমি কর্মকর্তা  ফিরোজ আহম্মেদ খান নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেন। 

দায়িত্ব থাকা উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে প্রতিবেদক জিজ্ঞাসা করলে তিনি বলেন, আব্দুল আজিজ অফিসের কোন কর্মচারী না। তিনি দীর্ঘদিন ধরে এই অফিসে কাজ করছেন। 

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, আজিজ প্রায় ১০ বছর ধরে এই অফিসে অবৈধভাবে কাজ করছেন। ভূমি সহকারী  ফিরোজের যোগসাজশে সেবা নিতে আসা জনসাধারণের নিকট হতে খারিজ ও খাজনা বাবদ অতিরিক্ত অর্থ নিয়ে থাকেন। নামজারি করতে আসা লোকমান জানান, আমার কাছে থেকে খারিজের জন্য ৬ হাজার টাকা চেয়েছেন। মো. আবু হানিফ জানান, আমার খালা বুলুন খাতুন খারিজের জন্য ৩ হাজার টাকা নায়েবকে দিয়েছে। 

এ বিষয়ে উপ- সহকারী ভূমি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ’র নিকট জানতে চাইলে তিনি বলেন,  অতিরিক্ত টাকা যে নেওয়া হয় না। সে কথা অস্বীকার করবো না।

তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসানের কাছে জানতে চাইলে মুঠোফোনে জানান, বিষয়টি সরেজমিনে গিয়ে দেখি। আমি একটু খোঁজ নেই। বিষয়টি দেখবো।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy