রামপাল বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ৩

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ২৬৩ কেজির অধিক তামার তারসহ চোরচক্রের ৩ জন সদস্যকে আটক করেছে ৩

2023-09-21T16:32:04+00:00
2023-09-21T16:32:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামপাল বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ৩
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৩২ পিএম   (ভিজিট : ১৯৩)
X

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ২৬৩ কেজির অধিক তামার তারসহ চোরচক্রের ৩ জন সদস্যকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নাম্বর গেটে অভিযান চালিয়ে চোর চক্রের ওই সদস্যদের আটক করা হয়। এ সময় তামার তার বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটক কৃতরা হলো, ফকিরহাট উপজেলার ভাড়াশিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মো. মেহেদী হাসান (১৯), খুলনার রুপসা উপজেলার খাজা ডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মো. মাহাবুব হোসেন (২১) ও খুলনার সোনডাঙ্গা  উপজেলার গোবর চাকা এলাকার মফিজ সরদারের ছেলে  মোঃ জাহাঙ্গীর সরদার (৪৮)। আনসার ব্যাটালিয়ন-৩ এর সহকারী পরিচালক শাহনাজ জেসমিন বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সহকারী পরিচালক শাহনাজ জেসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমাণ তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে ৩ আনসার ব্যাটালিয় রামপাল ক্যাম্পের চৌকশ আভিযানিক একটি দল বিদ্যুৎ কেন্দ্রের ১ নাম্বর গেটে অভিযান চালায়। এ সময় ২৬৩ কেজির অধিক পরিমানে আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের ওই তিন সদস্যকে আটক এবং তার বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। জব্দ করা কপার ক্যাবলের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা।

তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জব্দ করা মালামালসহ চোরদের রামপাল থানায় সোপর্দ করা ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য গত মে ২০২২ তারিখ থেকে এ পর্যন্ত ৬০টির অধিক অভিযানে প্রায় ৭৯ লক্ষ ৩০০ টাকার চোরাই মালামাল ও ৫৪ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy