টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ৬ কেজি গাঁজাসহ হারুন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার

2023-09-21T17:33:16+00:00
2023-09-21T17:33:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩৩ পিএম   (ভিজিট : ৫১৯)
X

গাজীপুরের টঙ্গীতে ৬ কেজি গাঁজাসহ হারুন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে স্থানীয় শিলমুন পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এসময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা, মাদক বিক্রির ৯৩ হাজার টাকা ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত হারুন শিলমুন পশ্চিম পাড়া এলাকায় জনৈক নাছিমার বাড়িতে ভাড়া থেকে টঙ্গীসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক কায়সার হাসান জানান, গ্রেফতারকৃত হারুন খুবধূর্ত প্রকৃতির একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শিলমুন পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে হারুনকে গাঁজা ও নগদ অর্থসহ গ্রেফতার করা হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy