লালমোহনে সাংবাদিককে হত্যাচেষ্টা, কারাগারে ২ হামলাকারী

লালমোহন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলার লালমোহন প্রেসক্লাবের প্রচার সম্পাদক, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার লালমোহন প্রতিনিধি আব্দুর রহমান নোমানকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত সন্ত্রাসী

2023-09-21T19:20:36+00:00
2023-09-21T19:20:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লালমোহনে সাংবাদিককে হত্যাচেষ্টা, কারাগারে ২ হামলাকারী
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২০ পিএম   (ভিজিট : ২২৩)
X

ভোলার লালমোহন প্রেসক্লাবের প্রচার সম্পাদক, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার লালমোহন প্রতিনিধি আব্দুর রহমান নোমানকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত সন্ত্রাসী হামলা করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী দু’জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে লালমোহন থানা পুলিশ। আদালত আসামিদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গতকাল বুধবার বিকেলে পৌর শহরের ৬নং ওয়ার্ড এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার ২ সন্ত্রাসীকে কারাগারে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শী এবং থানা সূত্রে জানা যায়, লালমোহন প্রেসক্লাবের প্রচার সম্পাদক আবদুর রহমান নোমানের উপর পূর্ব পরিকল্পিত ও অতর্কিতভাবে পৌরসভা ৬নং ওয়ার্ড এলাকার ঠিকাদার শাহাবুদ্দিন ও তার ছেলের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলার শিকার সাংবাদিক নোমানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে এই ঘটনায় লালমোহন থানায় মামলা দায়ের করা হলে (লালমোহন থানার মামলা নং-২৪, তারিখ: ২০-৯-২০২৩) আসামিদের দ্রুত গ্রেপ্তার করে থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, হামলাকারী ঠিকাদার শাহাবুদ্দিন ও তার ছেলেরা এলাকায় সন্ত্রাসী বলে পরিচিত। এজন্য তাকে আওয়ামী লীগের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। এরপরও সে বিভিন্ন মানুষের সাথে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে প্রেসক্লাবের প্রচার সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। সাংবাদিকরা সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy