এমপির রোষানলে এলাকা ছাড়া পৌর মেয়র

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ময়মনসিংহের গফরগাঁও ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ক্ষমতাসীন আ.লীগ এমপির রোষানলে পড়ে এলাকা ছাড়া পৌর মেয়র এমএম ইকবাল হোসেন

2023-09-22T12:40:14+00:00
2023-09-22T12:40:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেসবুক স্ট্যাটাস
এমপির রোষানলে এলাকা ছাড়া পৌর মেয়র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪০ পিএম   (ভিজিট : ১৬৮৮)
X

ময়মনসিংহের গফরগাঁও ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ক্ষমতাসীন আ.লীগ এমপির রোষানলে পড়ে এলাকা ছাড়া পৌর মেয়র এমএম ইকবাল হোসেন সুমন।  ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁওয়ে। মানসিংহ-১০ আসনের পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন সুমন ও স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। এই  ক্ষমতাসীন আওয়ামী লীগের এই দুই নেতার সম্পর্ক ছিল বেশ মধুর। এলাকার লোকজন এমপি ও মেয়রকে ঘনিষ্ঠ হিসেবেই জানতেন। রাজনীতির মাঠে তারা হেঁটেছেন পাশাপাশি।

দেশের বাইরেও ছিলেন দিন-রাতের আড্ডার সঙ্গী। কিন্তু একটি ফেসবুক স্ট্যাটাস এই দুইজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বদলে দিয়েছে শত্রুতায়। তারা এখন একে অপরের  শত্রু। ঘটনার সূত্রপাত হয় একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে, কয়েকদিন আগে সুমনের এক প্রবাসী বন্ধু তাকে জন্মদিনে ফেসবুকে স্ট্যাটাস দেন। ফেসবুকে ওই বন্ধু জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মেয়র ইকবাল হাসান সুমনকে আগামী দিনের এমপি হিসেবে দেখতে চান। এই ফেসবুক স্ট্যাটাসের জবাবে মেয়র ইকবাল তার প্রবাসী বন্ধুকে ধন্যবাদ দেন। এতেই মেয়রের ওপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে এমপিসহ তার লোকজন।  

ফাহমী গোলন্দাজ বাবেল এই ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে মেয়র ইকবাল হোসেন সুমনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রূপ নেয় চরম শত্রুতায়। টানা দুইবারের পৌর মেয়র  এস এম ইকবাল হাসান সুমন এখন এলাকা ছাড়া। টানাটানি লেগেছে তার মেয়র পথ নিয়েও।

ফেসবুক স্ট্যাটাসে এমপি বাবেলের লোকজনের হুমকি-ধমকি।এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেন। এবং মেয়র অনুসারীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর চালানো হয়। এবং মেয়র অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীদের যেখানে পাচ্ছে প্রকাশ্যে গণধোলাই দিচ্ছে। এই তাণ্ডবের মুখে জীবন বাঁচাতে গফরগাঁও ছেড়ে আসতে বাধ্য হন তিনি। মেয়র এস এম ইকবাল হোসেন সুমন দীর্ঘ ছয় মাস যাবত পৌরসভায় অনুপস্থিত রয়েছেন।

ভয়ভীতির বাইরেও কায়দা-কানুন করে মেয়র কে সরিয়ে দেওয়ার বিশেষ প্রস্তুতি নিয়েছে। এবং মেয়রের বিরুদ্ধে সাজানো হয় দুর্নীতির নানা অভিযোগ। মেয়র ৭ বছর দায়িত্বে থাকাকালীন যেখানে তার বিন্দু পরিমাণ দুর্নীতির কোনো অভিযোগ নেই  সেখানে ফেসবুক স্ট্যাটাসের পর তার বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ। এমনকি কাউন্সিলদের দ্বারা তার বিরুদ্ধে আনা হয় অনাস্থা। মূলত দুর্নীতির অভিযোগের ফাঁদে ফেলে পছন্দের বা আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত মেয়র করার লক্ষ্যে এসব করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির রিপোর্টেও মেয়রের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগের প্রমাণ মেলেনি। তাছাড়া সংশ্লিষ্ট আগে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

হঠাৎ কী কারণে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তিক্ততায় রুপ নিল জানতে চাইলে গফরগাঁও পৌরসভার মেয়র এসএম ইকবাল হোসেন বলেন, চলতি বছরের ২৯ মার্চ ছিল আমার জন্মদিন। জন্মদিনে শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের ফেসবুক পোষ্টে  শুভেচ্ছা পাচ্ছিলেন। তিনি বলেন, ওইদিন আমার ফ্রান্স বন্ধু সুমন ভূঁইয়া আমাকে ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে লিখেননি। ভবিষ্যতে তোমাকে এমপি হিসেবে দেখতে চাই। আমি পোস্টটি পুরোপুরি না দেখে তাকে ধন্যবাদ জানাই। এই পোস্ট দেখেই  এমপি সাহেব আমার উপর ব্যাপকভাবে রেগে যায়। তিনি ভেবেছেন আমি আগামী সংসদ নির্বাচনে মনোনয়ান চাইবো আওয়ামী লীগ থেকে তবে আমি অনেকবার তার কাছে ক্ষমা চেয়েছি। তাকে নানাভাবে বুঝানোর চেষ্টা করেছি আমার সংসদ সদস্য হওয়ার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। কিন্তু তিনি মানতে নারাজ।

মেয়রের সঙ্গে স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের নির্যাতনের কথা অস্বীকার করে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সংসদ ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, ফেসবুক পোস্টকে ঘিরে মেয়রের সঙ্গে আমার কোনো মতবিরোধের ঘটনা ঘটেনি। সে মেয়রের দায়িত্ব পালনের শুরু থেকে নানা অনিয়ম করে আসছে। তাই কাউন্সিলররা তার প্রতি অনাস্থা দিয়েছে। সেই ভয়ে সে গফরগাঁও ছেড়েছে। কারও বাড়িতে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। এরকম কিছু হলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy