বাজারের ব্যাগে গাঁজা, ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অভিনব কৌশলে গাঁজা নিয়ে প্রবেশের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টায়

2023-09-22T14:22:50+00:00
2023-09-22T14:22:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাজারের ব্যাগে গাঁজা, ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ২:২২ পিএম   (ভিজিট : ১৮৮)
X

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অভিনব কৌশলে গাঁজা নিয়ে প্রবেশের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চঘাট এলাকা থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। ওই মাদক কারবারি হলেন ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের রুহুল শিকদারের ছেলে সোলাইমান (২২)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রেজাউল ও এএসআই সোহরাব এর নেতৃত্বে পুলিশের একটি দল কোড়ালিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাদক কারবারি সোলাইমানকে ধৃত করা হয়। তাকে তল্লাশি করে তার কাছে থাকা বাজার ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো গাঁজা পাওয়া যায়।

রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার বলেন, ‘আটককৃত সোলাইমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। এরপর তাকে আদালতে সোপর্দ করা হবে।’

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy