চাঁদপুরে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

মো. মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর

সারাবাংলা

চাঁদপুর শহরের বাবুরহাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাদিকুর রহমান রনি (৩৮) নামের মাদক কারবারিকে আটক

2023-09-22T14:54:54+00:00
2023-09-22T14:54:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
মো. মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর
প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ২:৫৪ পিএম   (ভিজিট : ১৪৪)
X

চাঁদপুর শহরের বাবুরহাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাদিকুর রহমান রনি (৩৮) নামের মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে শহরের বাবুরহাট জমজম সুইটসের সামনে থেকে তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। আটক সাদিকুর রহমান রনি জেলার হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে।

দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, শহরের বাবুরহাট মোড়ের জমজম সুইটসের সামনে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার চৌকস অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুলসহ সংঙ্গীয় সদস্যরা আটক রনির হাতে থাকা হলুদ রংয়ের শপিং ব্যাগ জব্দ করে। পরে তার ব্যাগে থাকা ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।  

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর নির্দেশে অভিযান পরিচালনা হচ্ছে। আটক ব্যাক্তির বিরুদ্ধে থানায় মামলা হবে। মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy