আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ গেল ভারতে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ মাছ। শুক্রবার (২২ সেপ্টেম্বর)

2023-09-22T17:01:55+00:00
2023-09-22T17:43:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ গেল ভারতে
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০১ পিএম  আপডেট: ২২.০৯.২০২৩ ৫:৪৩ পিএম  (ভিজিট : ১৯২)
X

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ মাছ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় তিনটি পিকআপ ভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়েছে ৪ হাজার ৭২৫ কেজি ইলিশ মাছ।

রীপা এন্টারপ্রাইজ ও এস. এস. করপোরেশন নামে ঢাকার দুইটি প্রতিষ্ঠান প্রতি কেজি ১০ মার্কিন ডলারে মাছগুলো রপ্তানি করেছে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রীতম এন্টারপ্রাইজ মাছের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ সম্পন্ন করেছে।

প্রীতম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মনির হোসেন বাবুল জানান, রিপা এন্টারপ্রাইজ ও এস. এস. করপোরেশন নামে দুইটি প্রতিষ্ঠান আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি করবে। তবে অনুমোদন পাওয়া অন্য আরও প্রতিষ্ঠানও রপ্তানি করতে পারে। প্রথম চালানে ৪ হাজার ৭২৫ কেজি ইলিশ পাঠানো হয়েছে ভারতে। এর মধ্যে রিপা এন্টারপ্রাইজের ৩ হাজার ২২৫ কেজি এবং এস. এস. করপোরেশনের ১ হাজার ৫০০ কেজি মাছ।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আলী আনোয়ার জানান, রপ্তানি পণ্যের জন্য কোনো শুল্ক নেই। ফলে রপ্তানিকৃত ইলিশের চালান থেকে কোনো রাজস্ব আসেনি। তবে সরকার রপ্তানি আয় হিসেবে বৈদেশিক মুদ্রা পাবে।

উল্লেখ্য, প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। সম্প্রতি ৭৯টি প্রতিষ্ঠানকে ৫০ টন করে মোট ৩ হাজার ৯৫০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেয়া হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানগুলো ইলিশ রপ্তানি করতে পারবে ভারতে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy