শ্রীমঙ্গলে জব্দ ৩ হাজার কেজি চা

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় তানভীর টি হাউজ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ হাজার ২৫ কেজি অবৈধ চা

2023-09-22T17:48:46+00:00
2023-09-22T17:48:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে জব্দ ৩ হাজার কেজি চা
২ লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১৬৩)
X

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় তানভীর টি হাউজ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ হাজার ২৫ কেজি অবৈধ চা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) চা বোর্ডের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।

চা বোর্ড জানায়, নিলাম বহির্ভূত অবৈধ চা মজুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের চা প্যাকেটজাত করে অনুমোদনহীন ব্র্যান্ডের নামে বিক্রয়ের অভিযোগে শ্রীমঙ্গল উপজেলার সোনার বাংলা রোডে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এর আগে গতকালও (বৃহস্পতিবার) ওই কারখানায় অভিযান চালানো হয়েছিল। ওইসময় জনপ্রিয় ব্যান্ডের বিপুল পরিমাণ নকল চা প্যাকেট এবং সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চোরাই চা জব্দ করা হয়। এছাড়া ৭টি চায়ের গুদামও সাময়িকভাবে বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, প্রতিষ্ঠানটি আইন অমান্য করে দীর্ঘদিন ধরে নিলাম বহির্ভূত অবৈধ চা মজুত এবং বিপণনের সঙ্গে জড়িত। এতে একদিকে অস্বাস্থ্যকর নিম্নমানের চা ভোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছে অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। চায়ের অবৈধ ব্যবসা বন্ধে সারাদেশে এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy