মায়ানমার সীমান্ত থেকে পাচার হওয়া স্বর্ণ টেকনাফ স্থলবন্দরে আটক

সাইফুল ইসলাম, টেকনাফ

সারাবাংলা

মায়ানমার সীমান্ত থেকে পাচার হওয়া স্বর্ণ টেকনাফ স্থলবন্দরে আটক করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর বিকেলে কোস্ট গার্ড সদর

2023-09-22T18:44:46+00:00
2023-09-22T18:44:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মায়ানমার সীমান্ত থেকে পাচার হওয়া স্বর্ণ টেকনাফ স্থলবন্দরে আটক
সাইফুল ইসলাম, টেকনাফ
প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৪ পিএম   (ভিজিট : ৪১০)
X

মায়ানমার সীমান্ত থেকে পাচার হওয়া স্বর্ণ টেকনাফ স্থলবন্দরে আটক করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে স্বর্ণের একটি চালান অবৈধভাবে টেকনাফ স্থলবন্দরে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিক্তিতে আজ শুক্রবার কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কতৃর্ক টেকনাফ স্থল বন্দর সংলগ্ন টেকনাফ সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে গভীর রাতে সন্দেহজনক একজন ব্যক্তিকে বন্দরের মেইন গেইট দিয়ে বের হয়ে সড়কে আসতে দেখা যায়। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয়। 

এসময় কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে কক্সবাজারগামী একটি চলন্ত সিএনজিতে উঠার চেষ্টাকালে কোস্ট গার্ড সদস্যরা মো. আরাফাত (৩৫) নামক এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি জাদিমুড়া শরণার্থী ক্যাম্প-২৭ এর একজন রোহিঙ্গা শরণার্থী। পরবর্তীতে, কোস্ট গার্ড সদস্য কর্তৃক আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে কোমড়ে পলিথিন দ্বারা মোড়ানো রাবারের টিউবের মধ্য থেকে সর্বমোট ৬৬৩.৯৬ গ্রাম ওজনের ০৪ টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। যার বাজার মূল্য ৫৩,২২,৩০৩/০০ (তিপ্পান্ন লক্ষ বাইশ হাজার তিনশত তিন) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত ব্যক্তি দীর্ঘদিন যাবত স্বর্ণ পাচারের সাথে জড়িত রয়েছে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ জানান,  জব্দকৃত স্বর্ণের বার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস হাউজ কর্তৃপক্ষের নিকট এবং আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy