সূত্রাপুর থানা ছাত্রলীগের সভাপতি পুনঃনির্বাচিত হলেন তৌসিক বিন কামাল

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

তৌসিক বিন কামাল সূত্রাপুর থানা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। সজল- তৌসিক কমিটিতে তিনি সফলতার সঙ্গে থানা ছাত্রলীগের সাধারণ

2023-09-22T19:12:29+00:00
2023-09-22T19:12:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সূত্রাপুর থানা ছাত্রলীগের সভাপতি পুনঃনির্বাচিত হলেন তৌসিক বিন কামাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১২ পিএম   (ভিজিট : ১১২৫)
X

তৌসিক বিন কামাল সূত্রাপুর থানা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। সজল- তৌসিক কমিটিতে তিনি সফলতার সঙ্গে থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্রাপুর থানা ছাত্রলীগের সভাপতি সজল কুন্ডু ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে থানা ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন তৌসিক বিন কামাল।

গত সোমবার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সূত্রাপুর থানা ছাত্রলীগের ১৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে তৌসিক বিন কামালকে সভাপতি ও মো. ফাহাদ বিল্লালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য বলা হয়েছে। তৌসিক বিন কামাল এর আগের ৪ বছর ৪৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।

তিন পুরুষ ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত তার পরিবার। দাদা ছিলেন বঙ্গবন্ধুর প্রত্যক্ষ কর্মী, ছিলেন সূত্রাপুর তৎকালীন ফরাশগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। তৌসিক বিন কামালের মা সালমা বিনতে ইসলাম সূত্রাপুর থানা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তৌসিক বিন কামাল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ আর শেখ হাসিনার সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি। নতুন করে দায়িত্ব পাওয়ায় সেই কাজে আরও গতি আনব ইনশাআল্লাহ।

এসময় সবাইকে নিয়ে শৃঙ্খলভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। তৌসিক বিন কামাল আরও বলেন, সংগঠনে শৃঙ্খলা ও জবাবদিহিতা থাকলে দুস্কর্ম করে কেউ পার পেতে পারে না।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy