ভূঞাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ ২/২০২৩-২০২৪ মৌসুমে মাশকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) আবাদ বৃদ্ধির জন্য কৃষকের মাঝে বিনামূল্যে

2023-09-24T14:05:23+00:00
2023-09-24T14:05:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ২:০৫ পিএম   (ভিজিট : ১৩৯)
X


টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ ২/২০২৩-২০২৪ মৌসুমে মাশকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) আবাদ বৃদ্ধির জন্য কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান বাবদ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গীস বেগমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মো. দিদারুল আলম মাহবুব, উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান। এসময় ৩'শ ৫০ জন কৃষকের মাঝে প্রনোদনা হিসেবে ৫ কেজি মাশকলাই বীজ, ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিনামূল্য প্রদান করা হয়।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy