ভাঙ্গায় বিপুল পরিমাণ দেশীয় মাদকসহ নারী মাদক ব্যবসায়ী আটক

মো. সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গায় রিক্তা খানম রত্না (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। পরে তাদেরকে

2023-09-24T17:08:30+00:00
2023-09-24T17:08:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় বিপুল পরিমাণ দেশীয় মাদকসহ নারী মাদক ব্যবসায়ী আটক
মো. সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০৮ পিএম   (ভিজিট : ১৪০)
X


ফরিদপুরের ভাঙ্গায় রিক্তা খানম রত্না (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। পরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

ভাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের রোকন মাতুব্বরের বাড়ির ভাড়াটিয়া লিমন মাতুব্বরের বসত ঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।

এসময় লিমনের স্ত্রী মাদক ব্যবসায়ী রিক্তা খানমকে আটক করা হয়। ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. কিবরিয়ার নেতৃত্বে  গতকাল পুলিশ সদস্যরা অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে লিমন পালিয়ে যায়। এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে লিমন ও তার স্ত্রী দীর্ঘদিন যাবত নিজ বাড়ি রেখে অন্যত্র ভাড়া বাসা নিয়ে মানক ব্যবসা চালিয়ে আসছে।  লিমনের বাড়ি উপজেলার একই ইউনিয়নের বিদ্যানন্দী গ্রামে।এঘটনায় ভাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy